ফেসবুকে কটূক্তি করায় এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি রিভালভারসহ একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে পাবনার আতাইকুলা থানার তাজিয়ার পাড়া গ্রামে।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) গোলাম রসুল জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাজিয়ার পাড়া গ্রামের মহসিনের ফেসবুক আইডিতে একই গ্রামের আক্কাজ আলীর ছেলে রুহুল (৩৫) কটূক্তি করে স্ট্যাটাস দেন। এ অভিযোগে ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে কয়েকজন যুবকের সঙ্গে রুহুলের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল তার হাতে থাকা অস্ত্র দিয়ে রুহুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। এ সময় জনতা সড়াডাঙ্গী গ্রামের জহিরের ছেলে হযরতকে (৪৫) অস্ত্রসহ আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটানস্থল থেকে একটি পাকিস্থানী রিভালভারসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রুবেল আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তাজিয়ার পাড়া গ্রামের নুরুল প্রাং এর ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত হযরতকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।