প্রধান নদ-নদীর পানি বাড়ছে

 
দেশের নদ-নদীর ৪০টি স্থানে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কমেছে ৩৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। তিনটি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। হ্রাস পেতে পারে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। -বাসস।