পূর্ব বগুড়ার ত্রাস হিসেবে পরিচিত পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী জামিল উদ্দিন শুভসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোররাতে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় চারটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সায়াফুজ্জামান ফারুকী এই গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন।