তারাকন্দায় পারিবারিক দ্বন্দ্বে খুন

 
ময়মনসিংহের তারাকন্দায় উপজেলার মধুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারিতে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।
 
আজ বুধবার বিকাল ৩টার দিকে বাড়ীর উঠানের সীমানা নিয়ে এই ঘটনা ঘটে।
 
তারাকন্দা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা খুনের সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক বিরোধ ও বাড়ীর উঠানের সীমানা নিয়ে রহিমউদ্দিন তার চাচাত ভাই আরশেদ আলী (৪০) কে খুন করে। এতে আরশেদ আলীর স্ত্রী, পিতা সুহরাফ আলী (৭৫)সহ ৩ জন আহত হয়। পুলিশ আজ বিকালেই লাশ উদ্ধার করেছে।