পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতিকে সংবর্ধনা

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পঞ্চগড় জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই সংবর্ধনার আয়োজন করে।

পঞ্চগড় জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিদুল ইসলাম জসিমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমানকে ক্রেস্ট হিসেবে দুটি নৌকা ও ফুলের মালা পরিয়ে দেয়া হয়।

ইত্তেফাক/আরকেজি