এর মধ্যেই গ্যালাক্সি সিক্স এজ স্মার্টফোনের বাঁকানো ডিসপ্লে দিয়ে প্রযুক্তিবিশ্বে সাড়া ফেলেছে স্যামসাং। তবে নতুন খবর হলো—এবারে স্যামসাং তাদের নতুন কোনো স্মার্টফোনে পেছনের দিকেও টাচ সেন্সর বসানোর পরিকল্পনা নিয়েছে।
মার্কিন প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিসে স্যামসাংয়ের সাম্প্রতিক এক আবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্যাটেন্টলি মোবাইল। তা
দের জানানো তথ্য অনুযায়ী, এসব সেন্সর বসানো হলে নির্দিষ্টভাবে স্মার্টফোনটি হাতে ধরলে কেবল স্মার্টফোনের টাচস্ক্রিন ডিসপ্লেই নয়, স্মার্টফোনের পেছনের দিকের নানা স্থানে আঙুলের স্পর্শেও নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনকে।