আবুল হায়াত-বিপাশার পোট্রেট

 
বিপাশা হায়াত ছবি আঁকেন। অভিনয়ের পাশাপাশি তার এ শখের খবর মোটামুটি সবার জানা। বাবা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি লেখালেখি করেন।  কিন্তু এবার ‘পোট্রেট’ নামে একটি নাটকে আবুল হায়াতকে চিত্রশিল্পী ও বিপাশাকে কর্পোরেট চাকরির প্রতিবেশী রূপে দেখা যাবে। কাহিনিতে দেখা যাবে, আবুল হায়াত রাত হলেই ছবি আঁকেন। রাতভরে। তার ঘরের আলো জানালা ভেদ করে প্রতিবেশী বিপাশার ঘরে চলে যায়। বিপাশা বিরক্ত হয়ে একদিন আবুল হায়াতের কাছে আসেন। জানতে পারেন তার ছবি আঁকা নিয়ে। আবুল হায়াতের সব মডেল বিখ্যাত সব মৃত মানুষ।  কৌতুহল জাগে বিপাশার। আবুল হায়াত জানান এরা মডেল হয়ে রাতে তার ঘরে আসে। তাই তাদের নিয়ে তিনি ছবি আঁকেন। বিপাশার বিশ্বাস হয় না। একদিন সেসব মডেলকে দেখতে বিপাশা আবুল হায়াতের সঙ্গে থাকেন। মৃত মানুষের মডেল হওয়া দেখতে। এরপর ঘটনার মোড় নেয় অন্যদিকে।
 
উর্মি মোস্তফার নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকে অভিনয় করেছেন, আবুল হায়াত, বিপাশা হায়াত, শাহাদত প্রমুখ।
 
নাটকটি প্রচার হবে প্রচার হবে আরটিভিতে আজ রাত ৭টা ৫০ মিনিটে।