‘রাজন হত্যা মামলায় ৩-৪ দিনের মধ্যে চার্জশিট হবে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সিলেটে নৃশংসভাবে সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট তিন থেকে চার দিনের মধ্যে দাখিল করা হবে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিচারকদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, রাজন হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুানালে করা হবে এবং অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে।