যুক্তরাষ্ট্রকে হারিয়ে গোল্ড কাপের ফাইনালে উঠেছে জ্যামাইকা। ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। দ্বিতীয় সেমি-ফাইনালে পানামাকে হারিয়েছে গোল্ড কাপের সবচেয়ে সফল দলটি।
টানা পাঁচটি ফাইনাল খেলে এবারের সেমি-ফাইনাল খেলতে আসা যুক্তরাষ্ট্রকে বুধবার আটালান্টায় ২-১ গোলে হারায়া জ্যামাইকা। একই দিন একই মাঠে পানামাকে ২-১ গোলে হারায় টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো। জর্জিয়া ডোম স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জ্যামাইকা। শেষ আটে কিউবাকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে জ্যামাইকাকে এগিয়ে দেওয়া গোলটি ৩১তম মিনিটে হেড থেকে করেন ড্যারেন ম্যাটকস। ৫ মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাইলস বার্নেস। ৪৮তম মিনিটে মাইকেল ব্র্যাডলি একটি গোল শোধ দেন। এই গোলের পর জ্যামাইকার রক্ষণে বেশ চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ। তবে প্রথমবারের মতো জ্যামাইকার গোল্ড কাপের ফাইনালে ওঠায় কোনো প্রভাব পড়েনি এতে।