মেহেরপুরে যুবকের লাশ উদ্ধার

 
মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী-গোপালপুর মাঝামাঝি দাদপুর বিল থেকে অজ্ঞাত এক যুবকের পঁচা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মুজিবগর থানার ওসি কাজী সালেক উদ্দিন জানান, পানিতে থাকায় লাশ ফুলে ফেপে উঠেছে। উদ্ধার করার পর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
 
মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বলেন, লাশটি মুজিবনগর এবং সদর উপজেলার মাঝামাঝি দাদপুর বিলের পানিতে ভাসছিলো।