বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট খেলা বন্ধ রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬০ রান। ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৭ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে মঙ্গলবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ।