আরাফাতের মৃত্যুতদন্ত অব্যাহত রাখবে কমিশন

 
 
 
ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনাটি উদ্ঘাটনের কাজ অব্যাহত রাখবে ফিলিস্তিনি তদন্ত কমিশন। কমিশন এ কথা জানিয়েছে। এর আগে  একই দিন ফরাসি জেনারেল প্রসিকিউটর আরাফাতের মৃত্যুর কারণ অনুসন্ধানের ফাইলটি বন্ধের সিদ্ধান্ত নেন। এরপর ই-মেইলে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে কমিশন এই  সিদ্ধান্ত জানায়। খবর সিনহুয়ার।
 
বিবৃতিতে বলা হয়, ‘অন্যান্য তদন্ত বা অন্য দেশগুলোতে নেয়া বা গ্রহণ করা আইনি পদক্ষেপগুলো অগ্রাহ্য করে অনুসন্ধান প্রক্রিয়ায় বিশুদ্ধ পেশাদারিত্বসহ তদন্ত কমিশন এটি এখনো অব্যাহত রাখছে।’ এতে আরো জানানো হয়—কমিশনের কাজ ফিলিস্তিনি আইনের অধীনে চালানো হচ্ছে এবং ‘সত্যে না পৌঁছানো পর্যন্ত তা কখনো থামবে না’।