হাতিরঝিলে নিহত তরুণ শনাক্ত, গ্রেফতার ৫

 
রাজধানীর হাতিরঝিলে বুধবার দিনগত গভীর রাতে ছুরিকাঘাতে নিহত তরুণেরর পরিচয় মিলেছে। তার নাম আরিফ সিকদার (১৭)। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে মগবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—হূদয় (১৪), ইমরান (১৮), রাহাত জামান (১৮), সোহাগ (১৮) ও আমির হোসেন (১৮)।
 
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, আরিফ সিকদার মগবাজারের মধুবাগের ৩৫৭/১৩/সি নম্বর বাড়িতে থাকত। এলাকায় দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তার চাচা শহীদ শেখ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।