ডোমারে প্রতারক গ্রেফতার

জেলার ডোমার উপজেলায় জিনের বাদশা পরিচয়ধারী প্রতারক বল্লেম চন্দ্র রায় (৩২) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম কার্ড, ২১টি মোবাইল সেট, ৫৮ জন নারী-পুরুষের পার্সপোর্ট সাইজের ছবি জব্দ করা হয়। গ্রেফতার যুবক আমবাড়ী গ্রামের বাসিন্দা।
 
বুধবার গভীর রাতে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাঞ্জীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
বল্লেন চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে একদল লোক মোবাইল ফোনে বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে ফোন করে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এ অভিযোগ তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানার মামলা রয়েছে।
 
পুলিশ জানায়, ওই মামলার সূত্র ধরে নীলফামারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এএসপি সার্কেল ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।