শাহজিবাজার-ইসলামী ব্যাংক-রেনেটার দরবৃদ্ধির কারণ নেই

 
ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধিতে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে— শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইসলামী ব্যাংক ও রেনেটা লিমিটেড। 
 
সাম্প্রতিক সময়ে এ তিন কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে—গত ৬ কার্যদিবসে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের দর প্রতিদিনই বেড়েছে। এ সময়ে  শেয়ারটির দর ১৪১ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২০৫ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। অর্থাত্ শেয়ারটির দর  বেড়েছে প্রায় ৬৩ টাকা ৮০ পয়সা বা ৪৫ শতাংশ। 
 
এ ছাড়া, গত ৩ কার্যদিবস ধরে ইসলামী ব্যাংকের শেয়ার দর বাড়ছে ধারাবাহিকভাবে। এ সময়ে শেয়ারটির দর ১৬ টাকা ৫ পয়সা থেকে বেড়ে ২০ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাত্ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪ টাকা ৪০ পয়সা বা ২৬ শতাংশ। 
 
আর গত ৪ কার্যদিবস ধরে শেয়ারদর বাড়ছে রেনেটার। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৫ শতাংশ।