মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ মটরসাইকেল আরোহী

মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দী এলাকায় সড়ক দুঘর্টনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের একরাম হোসেনের ছেলে শামছুর রহমান শামীম (২৯) ও একই এলাকার গাড়াখোলা গ্রামের কুরবান আলীর ছেলে ব্যবসায়ী ওবাইদুর(২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাপাচি মটরসাইকেলকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় মটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই শামীম ও ওবাইদুর নামে দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর চালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যান। ঘাতক বাসটি সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে এ খবরে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে বাড়িতে ফিরে গেছে।-বাসস