মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সদরে অপহৃত শিশু ইব্রাহিম খলিলকে (৮) রাজধানীর পোস্তগোলা ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাভেল মাঝি নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজদিখান থানার এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল বুধবার উপজেলা সদরের গোবরদি মৃধা বাড়ি থেকে তারা মিয়ার ছেলে ইব্রাহিম খলিলকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা তার বাবার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি তিনি পুলিশে জানায়। বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার পোস্তগোলা ব্রিজের নিচ থেকে শিশুটিকে অক্ষত উদ্ধার ও অপহরণকারী পাভেলকে গ্রেফতার করে। অপহরণকারী অপর জন পালিয়ে যায়।
তিনি আরো জানান, ইব্রাহিমকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা এ ঘটনায় অপহরণ মামলা হয়েছে।