লক্ষ্মীপুরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর শহরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের খাদ্যগুদাম এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।