ঘরদাইর হাওরে নৌকাডুবিতে শিশুসহ ৩ জন নিহত

জেলার আজমিরীগঞ্জ উপজেলায় নৌকাডুবিতে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘরদাইর হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ ৪৩ জনকে জীবিত উদ্ধার করেছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বিরাট থেকে কিছু লোক ওই নৌকায় করে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা গ্রামে মালিকের দরগাহে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘরদাইর হাওরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। এতে ইদ্রিস আলী (৫০), আমেনা বেগম (৩৫) ও দেড় বছর বয়সী শিশু জেহাদ মিয়া নিহত হয়।
 
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৪৩ জনকে জীবিত উদ্ধার করে।
 
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কীনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কেউ আর নিখোঁজ নেই।