জেলার পাঁচবিবি উপজেলার তুলসী গঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর গ্রামে রাখালরা গরু চড়ানোর জন্য নদীর ধারে যায়। এ সময় তারা তুলসী গঙ্গা নদীর ধারে কাঁশবনের পাশে খুঁটিতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবতীর লাশ দেখতে পায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দুপুর দুইটার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠায়।
জয়পুরহাট এএসপি (সার্কেল) বিমান চন্দ্র কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তরুণীকে ৩/৪ দিন আগে হত্যা করা হয়েছে।