চট্টগ্রাম ও সিলেটে ভূমি ধসের আশঙ্কা

 
মৌসুমী বায়ুর প্রভাবে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়ই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।-বাসস।