গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসচাপায় বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সিংগীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।বেগম টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের সিংগীপাড়া গ্রামের মইয়ার আলী শেখের স্ত্রী।
টুঙ্গিপাড়া থানার এসআই হাফিজ ভূইয়া জানান, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ‘ইমাদ’ পরিবহনের একটি বাস সিংগীপাড়ায় পথচারী বেগমকে চাপা দেয়। আহত অবস্থায় গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় বেগম মারা যান। খবর পেয়ে উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।