বিদ্যুতের তার পুকুরে, বাবা ও দুই মেয়েসহ ৪ জনের মৃত্যু

 
পটুয়াখালীর বাউফলে পুকুরে বিদ্যুতের তার পড়ে স্পৃষ্ট হয়ে বাবা ও দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে ধলাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আবদুল হাই , তার দুই মেয়ে দিনা ও মহুয়া এবং আবদুল হাইয়ের বোনের স্বামী ইব্রাহীম।
 
জানা গেছে, পুকুরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার কোনো এক সময় ছিঁড়ে পানিতে পড়ে ছিল। আজ আবদুল হাই পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হন। এসময় তাকে উদ্ধারে তার দুই মেয়ে ও ইব্রাহীম পানিতে নামলে চারজনই স্পৃষ্ট হয়ে মারা যান।
 
বাউফল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।