কাওরানবাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

 
রাজধানীর কাওরানবাজারে বাসের ধাক্কায় সোহেল রানা (৩২) নামে মোটরসাইকেল এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, দুপুরে বিআরবি ক্যাবলের এমআরএস ভবনের কাছে রাস্তায় মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহেল রানা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।