কুষ্টিয়ার পানিতে ডুবে খুমেকের ছাত্রীসহ দুই বোনের মৃত্যু

 
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরে ডুবে খুলনা মেডিকেল কলেজের ছাত্রীসহ দুইবোন মারা গেছে। উপজেলার মহিষাকুলা গ্রামে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
তারা হলেন- খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঝুমা (২২) ও তার ছোট বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী জুঁই (১৩)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে জুঁই পানিতে ডুবে যায়। এসময় বড় বোন ঝুমা তাকে উদ্ধার করকে পানিতে ঝাঁপ দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।