ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আহম্মদনগর এলাকায় ঝিনাইগাতী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কাশেম (৪৫) মারা যান। আবুল কাশেম ঝিনাইগাতী উপজেলার থানারোড এলাকার মৃত লুৎফর মিয়ার ছেলে।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।