কোয়ালিটি আইসক্রিমের সাব জিরো ব্র্যান্ডের ব্যবস্থাপক ওবায়দুল হক হত্যা মামলায় গ্রেফতার হওয়া তার স্ত্রী তাসমিন খাদিজা সোনিয়াকে (২৬) তিনদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোনিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিশেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে নিজ কর্মস্থল বসুন্ধরা সিটি থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে খুন হন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল। এই ঘটনায় জড়িত সন্দেহে মাহমুদুল হাসান মিঠু ও তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা খুনের সঙ্গে ওবায়দুল স্ত্রী সোনিয়ার সম্পৃক্ততার কথা জানান।
গত বুধবার রাতে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সোনিয়াকে গ্রেফতার করা হয়।