টাঙ্গাইলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল শহরের বাইপাস দরুন এলাকায় বাস চাপায় সেলিম মিয়া (২৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সদর উপজেলার দরুন এলাকার সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী দ্রুতগতির বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাস দরুন এলাকায় মোটর সাইকেল চালক সেলিম মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।