৬ দিনেও কিশোরীর স্বজনের সন্ধান মিলেনি

নাম রোকসানা। বয়স আনুমানিক ১৪-১৫ বছর। পিতা-আবদুস সোবাহান, মাতা-নুরজাহান। ভাইয়ের নাম ইব্রাহীম। এসব বলতে পারলেও সে বাড়ির ঠিকানা বলতে পারছে না। এ কারণেগত ছয়দিনেও ওই কিশোরীর স্বজনের সন্ধান মিলেনি। পরিবার ও স্বজনদের ফিরে পেতে সে কাঁদছে।
 
ঈদের পরের দিন রবিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় মেয়েটি রাস্তার পাশে অচেতন অবস্থায় শুয়ে ছিল। এ অবস্থায় স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। প্রাথমিক চিকিৎসায় কিশোরীর চেতনা ফেরলেও তার স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে ফিরে আসেনি। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট। উদ্ধার হওয়ার সময় পরনে ছিলো সেলোয়ার-কামিজ। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ‘কেউ তার পরিচয় জানলে থানায় যোগযোগ করতে পারেন।’