বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু


বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজার রহমান বুলু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজার রহমান জেলার কাহালু উপজেলা সদরের বাসিন্দা।

পুলিশ জানায়, একটি মাইক্রেবাস বগুড়া থেকে নওগাঁর দিক যাওয়ার পথে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রেবাসটির ধাক্কায় পথচারি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এতে ভটভটির চালক ও অপর একজন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা দেয়া হয়েছে।
 
অপরদিকে সকাল ১০টায় দুপচাঁচিয়ার তালুচ বাজার এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সাথে অপর একটি মাইক্রোবাসের ধাক্কায় দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মূসাসহ মাইক্রেবাসের চালক আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার(এএসপি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।