জেলার বাঞ্ছারামপুর উপজেলায় অজ্ঞাত (২৫) এক যুবতীর লাশ উদ্বার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মানিকপুর গ্রামের বিলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবতীর পরণে কালো রংয়ের কামিজ, সেলোয়ার ও প্রিন্টের বোরকা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক গ্রামবাসী জমিতে কাজ করার সময় ওই যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর ওই ক্ষেতে যুবতীর লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশে পঁচন ধরে গেছে। মনে হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে।’