ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা করিমশাহ্ মাজার সংলগ্ন নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলা চালায়।
স্থানীয়রা জানায়, ওই জায়গার দাবিদার নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মাঝে চরম বিরোধ চলছিল।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া বলেন, ‘খাস জায়গায় লিজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে দলীয় অফিস স্থাপন করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম বলেন, ‘ঘটনা শুনেছি। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’