সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩৫টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ২৭টি দ্বৈত ও ৮টি একক বেঞ্চ রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাইকোর্ট বিভাগের ২০১৫ সালের ৩(৩৪) নং গঠনবিধি অনুযায়ী এ বেঞ্চ পুনর্গঠন করেন।
পুনর্গঠন আদেশ অনুযায়ী বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশণ বেঞ্চ ভ্যাট, কাস্টমস, ইনকামট্যাক্স, প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতাধীন বিষয় ব্যাতীত সকল প্রকার রিট মোশন, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশণ বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের আইনের আওতাধীন মামলা ব্যাতিত ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ দুর্নীতি দমন আইনের অধীন দায়েরকৃত মামলা, রায়, আদেশ হতে উদ্ভুত সকল প্রকার রিট মোশন, রিভিশন শুনানির জন্য গ্রহণ করবেন।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এই কার্যতালিকা কার্যকর হবে।