জেলার কেন্দুয়া উপজেলায় ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী মরিচপুর গ্রামের রহিমা বেগম (৪৫) ও তার ছেলে মহিবুল্লাহকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।