ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুনকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের ডাক্তারপাড়া হায়দার ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হায়দার কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, হরতাল অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ২২টি মামলা রয়েছে।
 
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি সুভাষ চন্দ্র সাহা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামুনকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।