রাজশাহী স্টেশন সুপারেন্টেন্ড সাময়িক বরখাস্ত

রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট বাণিজ্যসহ নানা অভিযোগের কারণে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপকের কার্যালয়ে পাঠানো জরুরি ফ্যাক্স বার্তার মাধ্যমে তাকে সায়মিক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
 
শুক্রবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।