জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ১১টার কিছু পরে প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠনটির সাবেক নেতারাও উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।
সম্মেলনের উদ্বোধনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসবে কাউন্সিল অধিবেশন। এতে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।