আদমদীঘিতে ট্যাবলেট সেবনে বৃদ্ধের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে শনিবার ভোরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে ইউনুছ আলী (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
জানা গেছে, আদমদীঘির মাথাপুর গ্রামের সানু প্রামানিকের ছেলে ইউনুছ আলী শনিবার ভোরে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন জানতে পেরে উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আত্মহত্যার কোন কারণ জানা যায় নি।