সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের নেতাদের আমি বলব শুধু বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ুন। তাহলে রাজনীতি কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ে শিখতে হবে না। মুজিব পরিবারকে জানুন। তাহলে সবকিছু শিখতে পারবেন।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশ ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।