মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী একটি বাস ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবপুর আসা মাত্র বিপরীতমুখি একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পু যাত্রী কাশিমনগর এলাকার মেহের আলী (৫০) ও সানাইলের সুজন (২৮) নামে দুই ব্যাক্তি মারা যান। আহত হন আরো কমপক্ষে ১৫ জন । আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর থেকে টেম্পু ড্রাইভার পলাতক রয়েছে।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।