থাইল্যান্ড-চীন রেললাইন প্রকল্প অক্টোবরে শুরু

 
পূর্বপরিকল্পনা অনুসারে চলতি বছরের অক্টোবরে থাইল্যান্ড-চীন রেলওয়ে প্রকল্পটি শুরু হবে। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা এ কথা বলেন।
 
ব্যাংকক পোস্ট পত্রিকায় দেয়া উদ্ধৃতি অনুসারে প্রায়ুথ প্রকল্পটিকে ‘ঐতিহাসিক’বলে বর্ণনা করেছেন এবং তিনি পরিবহন মন্ত্রী প্রাজিন জানটংকে প্রক্রিয়াটির গতি বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন।
 
উল্লেখ্য, থাইল্যান্ড ও চীন যৌথভাবে ৮৬৭ কিলোমিটার দীর্ঘ একটি দ্বৈত-রেললাইন নির্মাণে একমত হয়েছে যেটি থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নঙ খাই প্রদেশ, রাজধানী ব্যাংকক এবং উত্তরাঞ্চলীয় রেয়ং প্রদেশকে সংযুক্ত করবে। এটা হবে দক্ষিণঞ্চলীয় চীন, লাওস এবং থাইল্যান্ডের মধ্যে দিয়ে যাওয়া রেলওয়ের শেষ অংশ।