অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের কাছে বৃষ্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে। মধ্য-কাশ্মীরের গান্ডেরবাল জেলায় শুক্রবার এ ঘটনায় আহত হ অন্তত ১০ জন। পানির তোড়ে ভেসে গেছে ১১ জন।
শুক্রবার রাত থেকেই ওই এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টিতে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ১৩ বছরের এক বালক এবং অন্যজন ১২ বছরের বালিকা। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি রাস্তা।
শ্রীনগর-কার্গিল সড়কের বেশ কিছুটা অংশে ধস নেমেছে। শ্রীনগর-লেহ সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। ভেসে গেছে তীর্থযাত্রীদের বেশ কয়েকটি তাঁবু। তবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।