বগুড়ায় ব্যবসায়ী মোজাম হত্যা: আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৭

বগুড়ার গাবতলী উপজেলায় ব্যবসায়ী মোজামকে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
 
শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এবং গাবতলী থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন, এ ঘটনার মূল পরিকল্পনা গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ওরফে বিপ্লব (৪০), ভাড়াটে হত্যাকারী শাজানপুর উপজেলার সুজাবাদ গ্রামের জাকারিয়া (২১), খোট্টাপাড়া গ্রামের আবুল কাইয়ুম রনি (২২), ভান্ডারপাইকার গ্রামের আল আমিন (২১), ছেলে আব্দুর রহিম (২০), গাবতলীউপজেলার কদমতলী গ্রামের ইব্রাহিম (২২) এবং সিএনজি চালক আব্দুল কাফি (২১)।
 
শনিবার দুপুর একটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
 
প্রসঙ্গত, গত ১৩ জুলাই দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জেলার গাবতলী এলাকায় খুন হন ব্যবসায়ী মোজাম।