বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষের শিয়াল ধরার ফাঁদ পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে আনোয়ার হোসেন রানা (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার তালুচ বাজারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর পোল্ট্রি ফার্ম মালিক বেলাল হোসেন পলাতক রয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তি জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। তাই ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।