বিটিআরসি’র চেয়ারম্যানের এয়ারটেল মোবাইল সুইচিং সেন্টার পরিদর্শন

শনিবার এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের মোবাইল সুইচিং সেন্টার (এমএসসি-৩) পরিদর্শন করেছেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

গাজীপুরে মোবাইল সুইচিং সেন্টার পরিদর্শনের সময় সুনীল কান্তি বোসের সঙ্গে ছিলেন বিটিআরসি কমিশনার (ইএন্ডও) সালেহ আহমেদ হাকিম, ডিরেক্টর মো. মেসবাহউজ্জামান এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা।

বিটিআরসি চেয়ারম্যান ও অন্যান্যরা এমএসসি বিল্ডিং এবং এর অভ্যন্তরীণ ফ্যাসিলিটিসমূহ পরিদর্শন করেন। বিটিআরসি চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন পিডি শর্মা। এসময় এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর সুনীল কান্তি বোস বলেন, এই বিশ্বমানের ফ্যাসিলিটির মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো আরো শক্তিশালী হয়ে উঠবে। এমএসসি-৩ প্রাঙ্গনে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন বিটিআরসি চেয়ারম্যান।