সেনা নিয়োগ কেন্দ্রের নিরাপত্তা

বেসামরিক নাগরিকদের সশস্ত্র টহল না দেয়ার আহ্বান

 
  
যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিকদের সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে সশস্ত্র পাহারা না বসানোর জন্য আহ্বান জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসির।
 
সম্প্রতি ছাত্তানোগা ও টেনেসিতে দুটি সেনা নিয়োগ কেন্দ্রে মুহাম্মাদ ইউসেফ আবদুল আজিজ নামে একজন বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হন। নিয়োগ কেন্দ্রগুলোতে সেনারা কোনো অস্ত্র রাখেন না। তাই সামরিক বাহিনীতে ঢুকতে আসা মানুষের নিরাপত্তার জন্য টেক্সাসের ক্লেবার্নে বেসামরিক নাগরিকরা সম্প্রতি অস্ত্র নিয়ে টহল দেয়। তারা এর নাম দেয় অপারেশন হিরো গার্ড।
 
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয় আমরা বেসামরিক নাগরিকদের এই উদ্যোগে আনন্দিত কিন্তু এর ফলে আমাদের কাজের ব্যাঘাত এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে।