মৌলভীবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ২

জেলা সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে পেট্রোলবোমা, ককটেল, বিদেশি রিভলভার ও জিহাদী বইসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহ্ জানান, নাশকতা সৃষ্টির জন্য একদল দুষ্কৃতিকারী পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার সরকার বাজার এলাকার নাসিমনগর এতিম খানার পাশে অভিযান চালানা হয়। এ সময় একটি রিভলবারসহ দুইজন দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে। পুলিশের অবস্থান টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। এ সময় নয়টি পেট্রোলবোমা, ২০টি ককটেল ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে। আটক নুরু আহমেদ ও কাছন মিয়া সরকার বাজার এলাকার বাসিন্দা।
 
তিনি আরো জনান, এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।