ডা. জাফরুল্লাহর আপিল শুনানি সোমবার

আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জরিমানার আদেশ বাতিলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আপিল আবেদনের শুনানির দিন পিছিয়েছে। সোমবার পুনর্র্নিধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
রবিবার আবেদনকারীর আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন পুনর্র্নিধারণ করেন । শুনানি পেছাতে সময়ের এ আবেদন জানান জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
 
উল্লেখ্য, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন চেম্বার জজ আদালতে আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী।