জাপানে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

 
জাপানের রাজধানী টোকিওতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে।
 
এনএইচকে জানিয়েছে, পাঁচ আসনের ঐ বিমানটি টোকিওর চোফু বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
 
বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত তিনটি বাড়ি ও দুইটি গাড়িতে আগুন ধরে গেছে।
 
দুর্ঘটনায় বিমানের দুই যাত্রী ও বাড়ির ভেতর থাকা একজন নারী নিহত হয়েছেন। 
 
টোকিওর দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। সূত্র: বিবিসি।