ঢাকায় ফিরেছে বাংলাদেশ-দ.আফ্রিকা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে ঢাকায় ফিরে এসেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চট্টগ্রামে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলে ঢাকায় ফিরেছে দল দু’টি।
 
রবিবার দুপুর একটায় চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুইদল। সেখান থেকেই উভয় দল হোটেল সোনারগাঁওয়ে চলে যায়।
 
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে প্রোটিয়াদের ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ২-১-এ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর বৃষ্টিবিঘ্নিত টেস্ট ম্যাচটি ড্র হয়। IMG0
 
ঢাকায় দু’টি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডে খেলার পর চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। 
 
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শেষ টেস্ট।